জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫ জন।

নিজেস্ব প্রতিবেদক:

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, বরিশালে ১২৫ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩৯ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত মোট ৩৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মতামত দিন