জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয় দেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি আসামে।

নিজেস্ব প্রতিবেদক:

রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি ভারতের আসামের উদালগুরি এলাকায়।

আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান ও চীনে ভূমিকম্পের প্রভাব পড়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসামে অবস্থিত।

মতামত দিন