গাজীপুরের চান্দনা এলাকায় গেঞ্জি তৈরির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড,১৭ দোকান পুড়ে ছাই।
নিজেস্ব প্রতিবেদক:
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় একটি গেঞ্জি তৈরির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৭টি গেঞ্জি তৈরির দোকান এবং তাদের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বক্তব্যে জানা গেছে, আগুন লেগেছে রফিক কাউন্সিলরের টিনশেডের তৈরি মার্কেটে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মতামত দিন