জাতীয়
ছবি: সংগৃহীত

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

পিকেএসএফ ভবন-২ উদ্বোধনকালে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মানুষ কারো চাকরি করার জন্য জন্মায় নাই, বরং মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি উদ্যমী ও অগ্রসর।

আজকের দিনে মানুষ নানা ধরনের উদ্যোক্তায় পরিণত হয়েছে, যার পেছনে প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি। প্রযুক্তির কারণে বাংলাদেশ আজ সরাসরি বিশ্বব্যবস্থার সঙ্গে সংযুক্ত এবং এখন এটিকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সময় এসেছে।

উপদেষ্টা জানান, দেশের কয়েক লাখ ছেলেমেয়ে ইতোমধ্যে উদ্যোক্তা ও ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, পিকেএসএফের কাঠামো ও নিয়মনীতিতে আধুনিকতা এসেছে। বিনিয়োগমুখী উদ্যোগ গ্রহণ করলে আরও বড় পরিসরে কাজ করা সম্ভব।

ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, নতুন ভবন থেকে প্রতিটি মানুষ তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী সামনে এগিয়ে যেতে পারবে। তিনি আরও উল্লেখ করেন, আইন-কানুনে যেসব সীমাবদ্ধতা দেখা দিয়েছে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনে সংশোধনের কথা ভাবা হচ্ছে। পিকেএসএফের নিজস্ব আইন সম্প্রসারণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন