জাতীয়
ছবি: সংগৃহীত

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শোক।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফরিদা পারভীন শুধু গান করেননি, বরং সঙ্গীতের মাধ্যমে বাঙালির চেতনা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে উপস্থাপন করেছেন। তার মৃত্যুতে জাতি একজন মহামূল্যবান সাংস্কৃতিক সম্পদ হারাল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো শোকবার্তায় তিনি আরও জানান, একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী নজরুলগীতি ও দেশাত্মবোধক গানেও সুনাম কুড়ালেও লালনের গানে তিনি পেয়েছিলেন বিশেষ পরিচিতি। পাঁচ দশকের বেশি সময় ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের দর্শন ও মানবতার বাণী মানুষের হৃদয়ে পৌঁছে গেছে।

ড. ইউনূস বলেন, জীবনের নানা প্রতিকূলতার মাঝেও ফরিদা পারভীন সঙ্গীতচর্চা থেকে সরে আসেননি। শিল্পের প্রতি তার একাগ্রতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের সংস্কৃতি ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।

প্রধান উপদেষ্টা প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মতামত দিন