জাতীয়
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার বন্ধ,ক্লাস ও পরীক্ষা স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের  সকল অফিস, ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোট গ্রহণ ও গণনার কাজ চলাকালীন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা কঠোর পরিশ্রম করেছেন। তারা দীর্ঘ সময় কাজ ও নির্ঘুম রাত কাটিয়ে ক্লান্ত। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও মানসিকভাবে পরিশ্রান্ত।

এই পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরশু সোমবার (১৫ সেপ্টেম্বর) সবকিছু স্বাভাবিকভাবে চালু হবে। চূড়ান্ত পরীক্ষা পূর্বনির্ধারিত থাকলেও স্থগিত থাকবে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম আগামীকাল চালু থাকবে। সংশ্লিষ্ট অফিস খোলা থাকবে এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।

ভোট গণনা শনিবার থেকে শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আশা করছে সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবে।

মতামত দিন