নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস।
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই অভিনন্দনপত্র পাঠানো হয়।
বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় বাংলাদেশ সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটি সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার নেতৃত্ব জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।”
তিনি আরও উল্লেখ করেন, “আপনার দক্ষ নেতৃত্বে এবং সুস্পষ্ট নির্দেশনায় নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে পারবে। দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করতে একসাথে কাজ করার আশা রাখি।”
অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস নেপালের সাম্প্রতিক আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মতামত দিন