জাতীয়
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে দুই বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাসের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হালুয়াঘাটের কড়ইকান্দা এলাকার নুরুল আমিনের ছেলে শ্যামলী বাংলা পরিবহনের হেলপার মো. শরীফ (২১) এবং আয়ান-রায়ান পরিবহনের হেলপার নিরব (১৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুটি বাসই জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মতামত দিন