জাতীয়
ছবি: সংগৃহীত

জাকসু ভোটদায়িত্ব পালনকালে শিক্ষিকার আকস্মিক মৃত্যু, জানাজা সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ভোট গণনার কাজের জন্য সকালে সিনেট ভবনে গিয়েছিলেন তিনি। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, নির্বাচনের রাতে ক্লান্তি ও পোলিং এজেন্টের অভাবে সব হলের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের ভোট গণনার কাজে অন্য সহকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। কিন্তু সিনেট হলের প্রবেশদ্বারের কাছে পৌঁছানোর পরই অসুস্থ হয়ে পড়েন।

তার আকস্মিক মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া ফেলে দিয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জগতে একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন।

মতামত দিন