জাতীয়
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় জান্নাতুল ফেরদৌস নামে চারুকলা বিভাগের এক সহকারী অধ্যাপিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে শিক্ষার্থী ও সহকর্মীরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আর্কিওলজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন।

মতামত দিন