জাতীয়
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, যাত্রীদের ভোগান্তি।

নিজেস্ব প্রতিবেদক:

মুষলধারে বৃষ্টির পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সামনের সড়ক তলিয়ে যায়। হঠাৎ সৃষ্ট এই জলাবদ্ধতায় টার্মিনালে যানবাহনের প্রবেশ ও বের হওয়া ব্যাহত হয়, ফলে দীর্ঘ যানজটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সেখানে দেখা যায়, লাগেজ হাতে অনেক যাত্রী পায়ে হেঁটেই এগিয়ে যান। সড়কের পাশে গর্ত থাকায় দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়। সময়মতো টার্মিনালে পৌঁছাতে না পারায় কয়েকজন যাত্রী ফ্লাইট মিস করেন।

বাধ্য হয়ে অনেকে মোটরসাইকেল করে পানির মধ্যে দিয়ে টার্মিনালে পৌঁছান, তবে এর জন্য গুনতে হয়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া।

অন্যদিকে পানি ঢুকে কয়েকটি গাড়ি রাস্তাতেই বিকল হয়ে যায়, ফলে চালকরাও সমস্যায় পড়েন। বিমানবন্দরের এমন অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

মতামত দিন