খুলনায় একযোগে ৮ থানার ওসি বদলি।
প্রশাসনিক কারণে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
কেএমপির মিডিয়া সেল জানিয়েছে, এ রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এ সিদ্ধান্ত। বদলিকৃত কর্মকর্তারা শিগগিরই নতুন দায়িত্বে যোগ দেবেন।
কোন কর্মকর্তা কোন থানায় যাচ্ছেন—
-
সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম যাচ্ছেন খুলনা সদর থানায়।
-
খালিশপুর থানার দায়িত্বে আসছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী।
-
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুমকে পাঠানো হয়েছে লবণচরায়।
-
খানজাহান আলী থানার ওসি কবির হোসেনকে বদলি করা হয়েছে সোনাডাঙ্গায়।
-
আড়ংঘাটা থানায় যাচ্ছেন হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার।
-
লবণচরার ওসি মো. তোহিদুজ্জামান এখন দায়িত্ব নেবেন হরিণটানায়।
-
আড়ংঘাটা থানার ওসি মো. তুহিনুজ্জামান গেছেন খানজাহান আলী থানায়।
-
দৌলতপুর থানায় নতুন দায়িত্ব পাচ্ছেন খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম।
মতামত দিন