জাতীয়
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য  নতুন প্যানেল ঘোষণা করেছে। ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামের এই প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুর আলমকে সহসভাপতি (ভিপি), শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক (জিএস) এবং পারভেজ আকন্দকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেলের ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত ১৩ সদস্যের প্যানেলের বাকিদের মধ্যে রয়েছেন:

  • সহকারী ক্রীড়া সম্পাদক: শফিউল আলম

  • সাংস্কৃতিক সম্পাদক: রবিউল ইসলাম সিকদার

  • সহকারী সাংস্কৃতিক সম্পাদক: কাজিউল ইসলাম কাজল

  • তথ্য ও গবেষণা সম্পাদক: মাহবুব আলম

  • মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: শাহরিয়ার জামান রিজন

  • বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: মো. জাহিদুল হাসান শরীফ

  • বিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. জোবায়ের হোসাইন জিহাদ

  • পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: তাহসিন আহ্মেদ

  • কার্যনির্বাহী সদস্য-১: আহসানুল ইসলাম শাওন

  • কার্যনির্বাহী সদস্য-২: ইয়াছিন মিয়া

এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত রাকসু নির্বাচনে ছাত্রশিবির, ছাত্রদলসহ মোট ৮টি প্যানেল ঘোষণা করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩টি রাকসু পদ, ৫টি সিনেট প্রতিনিধি পদ এবং ১৫টি হল সংসদ প্রতিনিধি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতামত দিন