জাতীয়
ছবি: সংগৃহীত

আলীপুরে ধরা পড়েছে ২.৫ কেজির বিশাল ইলিশ, নিলামে মাছটি ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর আলীপুরে জেলে মাসুম বিল্লাহ বঙ্গোপসাগরের পেতে রাখা জাল তুলতে গিয়ে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়ৎ মনি ফিসে আনা হয়।

নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

মাছটি প্রতি কেজি ৩ হাজার ৫৫০ টাকায় নিলামে ৮ হাজার ৭৫০ টাকায় ক্রয় করেন কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা। তিনি জানিয়েছেন, মাছটি পরে গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠানো হবে।

মাসুম বিল্লাহ বলেন, “আলীপুরে বাজারে নিয়ে আসার পর নিলামে মাছটি বিক্রি করেছি। এত বড় মাছ এখন খুব কম দেখা মেলে।”

কুয়াকাটা ফ্রেশ ফিসের মূসা বলেন, “বড় ইলিশ বাজারে কম থাকায় নিলামের মাধ্যমে ক্রয় করেছি। এটি গাজীপুরের এক প্রবাসীর ভাইয়ের কাছে পাঠানো হবে।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ ধরা জেলেদের জন্য সুখবর। উপকূলীয় জেলেরা এখন এমন মাছ সহজে পাচ্ছে।”


মতামত দিন