জাতীয়
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের তিন বগি বিচ্ছিন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে ট্রেনের পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকিল জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

তালশহরের কাছে কাপলিং হুক ভাঙার পর তিনটি বগি বিচ্ছিন্ন হয়।

তিনি বলেন, একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।

ঘটনার পর কারিগরি টিমকে জানানো হলে তারা হুক মেরামত করে। এর পর ট্রেনটি দুপুর ১টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়।

ট্রেনে থাকা যাত্রীদের সাময়িকভাবে দুর্ভোগ পোহাতে হয়।

মতামত দিন