জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের জন্য ৪২,৬১৮টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে মোট ৪২,৬১৮টি ভোটকেন্দ্র স্থাপনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

খবর বাসসের।

সচিব জানান, আমাদের রোডম্যাপ অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যাগত হিসাব প্রকাশ করা হলো। বর্তমানে ১০টি অঞ্চলের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে গড়ে ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি এবং ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। এ হিসাবে পুরুষ ভোটকক্ষ হবে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ হবে ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষ হবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

আজ প্রকাশিত খসড়া তালিকার ওপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১২  অক্টোবর এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে এবং চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ২০ অক্টোবর প্রকাশ করা হবে।

মতামত দিন