জাতীয়
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে ভোরে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনা বুধবার (১০ সেপ্টেম্বর) নবীনগর সাঁকোর পাড়ে ঘটেছে।

নিহতরা হলেন হানিফ ও সবুজ। এছাড়া শরীফ ও জুয়েল নামের আরও দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটায় এবং বুধবার সকাল সাড়ে সাতটার দিকে একই এলাকায় দুইটি পৃথক ঘটনা ঘটেছে। রাত সাড়ে তিনটায় সুজন (২১) মারা যায়, আর সকাল সাড়ে সাতটার দিকে হানিফ নিহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, মধ্যরাতে কয়েকজন ছিনতাইকারী নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে দেশীয় ধারাল অস্ত্র নিয়ে ছিনতাই শুরু করে। ভোর ৪টায় তারা পুনরায় ছিনতাই করতে আসলে স্থানীয়রা তাদের ঘেরাও করে চারজনকে আটক করে গণপিটুনি দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত  চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন