৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা আগামী ১০ অক্টোবর।
নিজেস্ব প্রতিবেদক:
৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এই তথ্যের বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ অক্টোবরের পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রের জন্য আয়োজন করা হয়েছে। এছাড়া, হলভিত্তিক আসনবিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

মতামত দিন