জাতীয়
ছবি: সংগৃহীত

হারানো এনআইডি নিয়ে নাগরিকদের জন্য বড় সুখবর।

নিজেস্ব প্রতিবেদক:

নাগরিকদের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানো বা নষ্ট হলে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নির্বাচন কমিশন (ইসি) এই নিয়ম চূড়ান্তভাবে অনুমোদন করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে এবং এনআইডি সেবা সহজ করতে হারানো বা নষ্ট এনআইডি পুনঃপ্রাপ্তির ক্ষেত্রে জিডি দাখিলের প্রয়োজন তুলে নেওয়া হলো।

এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি ৩০০ আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করেছে। নতুন প্রজ্ঞাপনের ভিত্তিতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি পেয়েছে, ফলে সেখানে মোট আসন দাঁড়িয়েছে ৬টি। অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমে ৩টি হয়েছে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ গত ৪ সেপ্টেম্বর আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন।

এর আগে, বিশেষায়িত কমিটির প্রতিবেদন যাচাই-বাছাই করে ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রস্তাব  প্রকাশ করা হয়। তখন ২৬১ আসনের সীমানা অপরিবর্তিত রাখা হয় এবং ৩৯ আসনে আংশিক  পরিবর্তনের সুপারিশ আসে। খসড়া প্রকাশের পর ১০ আগস্ট পর্যন্ত সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপত্তি  ও সুপারিশ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এই সময় পর্যন্ত মোট ১ হাজার ৮৯৩টি আবেদন এসেছে, যার মধ্যে ৩৩ জেলার ৮৪ আসনের বিষয়ে ১ হাজার ১৮৫টি আপত্তি ও ৭০৮টি সুপারিশ পাওয়া গেছে।

মতামত দিন