জাতীয়
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে নেপালের সকল ফ্লাইট বাতিল ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ দ্রুত সহিংস রূপ ধারন করেছে। সরকারি নীতি ও জেন-জিদি প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা মৃত্যুর মিছিলসহ আন্দোলনে অংশগ্রহণ করেন।

নিরাপত্তাজনিত কারণে নেপালের সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন রাস্তায় বিক্ষোভ চলছে। দিনের সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পার্লামেন্ট ভবনের বাইরেও জনতা সমবেত হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

অন্যদিকে জরিপ বিভাগের ভবনের বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ধোঁয়ার মেঘে আশেপাশের এলাকা ঢেকে গেছে। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং দুইজন মন্ত্রী।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন। এরপর কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী রাম নাথ অধিকারী এবং পানি সরবরাহ বিভাগের মন্ত্রী প্রদীপ ইয়াদভও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মতামত দিন