২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে সোমবার (৮ সেপ্টেম্বর) জানানো হয়েছে, মৃত দুইজনের মধ্যে একজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ময়মনসিংহ বিভাগ থেকে।
নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি — ১৪৩ জন। এর পাশাপাশি বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট ১৩৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং ঢাকা বিভাগে ২ জন মৃত্যু হয়েছে।
মতামত দিন