জাতীয়
ছবি: সংগৃহীত

চার আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, জেলা নির্বাচন অফিসে ঝুলছে তালা।

নিজেস্ব প্রতিবেদক:

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আজ স্থবির হয়ে পড়েছে জনজীবন। সমর্থনকারীরা জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

ভোর থেকেই বন্ধ রয়েছে ১৬টি রুটের যান চলাচল, ফলে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। প্রয়োজনীয় কাজে বের হওয়া যাত্রীদের ভোগান্তি বাড়ছে; সীমিতসংখ্যক ইজিবাইক, রিকশা কিংবা ভ্যান চললেও নিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

সকাল সাতটার পর শহরের বিভিন্ন স্থানে—কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু, দশানী মোড় ও দরটানা সেতুর টোলপ্লাজায় ঘুরে একই চিত্র দেখা গেছে। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও মাঝে মধ্যে কয়েকটি ব্যাটারি চালিত যানবাহন চলাচল করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালত প্রাঙ্গণে অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন