জাতীয়
ছবি: সংগৃহীত

পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না: প্রেস সচিব।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন, এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ভোট কার্যক্রমকে উৎসবমুখর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না; সেই প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

এছাড়া, দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভের কথা থাকলেও কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। রাজবাড়ীতে এই ধরনের ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে এবং পুলিশ ইতোমধ্যে সাতজনকে আটক করেছে।

প্রেস সচিব উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধান উপদেষ্টা স্থানীয় প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রতিহত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মতামত দিন