সামাজিক মাধ্যমে সেনার পরিচয় ব্যবহার করা পোস্টে বিভ্রান্তিতে না পড়ার আহ্বান সেনাবাহিনীর।
বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর পোস্ট নিয়ে সতর্ক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু মহল সেনাবাহিনীর নাম, পদবি বা ইউনিফর্ম পরিহিত সেনা সদস্যের ছবি ব্যবহার করে বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে দিচ্ছে।
সেনাবাহিনী জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী, সেনার পরিচয় বা সেনা ইউনিফর্মে থাকা ছবি ব্যবহার করে কোনো পোস্ট দেওয়া অনুমোদিত নয়।
সেই কারণে, সেনাবাহিনী সকলের প্রতি অনুরোধ করেছে, এই ধরনের ভুয়া পোস্ট দেখে বিভ্রান্ত না হতে এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে সেনাবাহিনীকে জানাতে।
মতামত দিন