জাতীয়
ছবি: সংগৃহীত

সিএমএম আদালতে সাংবাদিক মারধরের ঘটনায় গণমাধ্যমকর্মীদের মানববন্ধন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা, যারা সিএমএম আদালতে সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, আদালতের ভেতরে এমন ঘটনার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাংবাদিককে আঘাত করা হয়েছে, কিন্তু এখনও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দাবী করেন, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা না হলে এটি দুঃখজনক নজির হিসেবে স্থায়ী হয়ে যাবে।

আসিফ মোহাম্মদ সিয়াম এ ঘটনায় ঢাকার আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এ ঘটনায় আজ বিকেল ৪টায় শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে সাংবাদিক পান্নার জামানির মামলার শুনানির সময় আসিফ সেখানে উপস্থিত ছিলেন। ওই সময়ে আইনজীবীদের দ্বারা তার ওপর হামলা চালানো হয় এবং তিনি আহত হন।

মতামত দিন