আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচের অবৈধ দোকান উচ্ছেদ।
নিজেস্ব প্রতিবেদক:
আজ রোববার (৭ সেপ্টেম্বর) যৌথ বাহিনী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের লক্ষ্য যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা এসব দোকান সরানো।
গতকাল থেকেই ভ্রাম্যমাণ দলে দোকান সরানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। যারা তা মানেনি, তাদের দোকান আজ ভেঙে ফেলা হয়েছে। অভিযানের সময় কিছু স্থানীয় উপস্থিত হয়ে ভাঙচুরের দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন।
ডিএমটিসিএল জানিয়েছে, এ ধরনের উচ্ছেদ অভিযান ধাপে ধাপে সব মেট্রো স্টেশনে চালানো হবে, যাতে যাত্রীদের চলাচলে কোনো সমস্যা না হয়।
মতামত দিন