জাতীয়
ছবি: সংগৃহীত

জানা গেল কবে থেকে স্কুলে চালু হবে মিড ডে মিল।

নিজেস্ব প্রতিবেদক:

অক্টোবর থেকে দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম শুরু হবে। এই ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ  তথ্য জানান।

ড. বিধান রঞ্জন জানান, দেশে বর্তমানে ৭৭.৯ শতাংশ মানুষ সাক্ষর। তবে ২২.১ শতাংশ জনগোষ্ঠী এখনও নিরক্ষর। তিনি মনে করেন, প্রকৃত সাক্ষরতার হার সম্ভবত সরকারি হিসেবে দেখানো হার থেকেও কম।

পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো শিশুকে স্বাক্ষর করতে শেখানো। যথাযথ সাক্ষরতা ছাড়া হাইস্কুলে গেলে শিক্ষার্থীর শিক্ষার মানে ফাঁক ফেলে।”

স্কুলে ছুটি কমানোর বিষয়েও তিনি মন্তব্য করেন। সরকারের লক্ষ্য, অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে স্কুলগুলোকে বছরে ১৮০ দিন খোলা রাখা।

এছাড়া, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের কাজও চলমান রয়েছে।

মতামত দিন