জাতীয়
ছবি: সংগৃহীত

ফেনীতে ট্রাক-বাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ফেনীর লালপুল হাফিজিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি বাসের সুপারভাইজার ও হেলপার। এতে গুরুতর আহত হয়েছেন বাসচালক।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬)। তিনি পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। আহত বাসচালক রফিক (৬০)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি ফেনীর হাফিজিয়া এলাকায় পৌঁছালে সড়কের মাঝখানে একটি ট্রাক দাঁড়িয়ে যায়। এ সময় বাসটি পিছন থেকে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুপারভাইজার নিহত হন। গুরুতর আহত হেলপার ও চালককে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।


মতামত দিন