চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী র্যালীতে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু।
চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সময় আয়োজিত জশনে জুলুছ র্যালীতে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে।
নিহতরা হলেন— সাইফুল ইসলাম (১৩) এবং আইয়ুব আলী (৬০)। পুলিশের প্রাথমিক জানায়, মিছিলের সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে নিচে পড়ার ফলে তারা পদদলিত হন।
শহরের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে সকাল থেকেই জশনে জুলুছ শুরু হয়। ষোলশহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা ময়দানে সমাপ্ত হবে। এই শোভাযাত্রার নেতৃত্ব দেন পাকিস্তানের দরবারের সিরিকোটের সাজ্জাদশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ।
স্থানীয়রা জানায়, র্যালীর সময় অনেক মানুষ একত্রিত হওয়ায় পদদলিত হওয়ার ঘটনা ঘটে। নিহতদের পরিবারের সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ যোগাযোগ করেছে।

মতামত দিন