যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকে আবার ভোট পেছানোর ষড়যন্ত্রে যুক্ত: আসিফ মাহমুদ।
স্থানীয় সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি জানিয়েছিল, তাদের অনেকেই এখন ভোটে আগ্রহী নন। অনেকে আবার ভোট পেছানোর ষড়যন্ত্রে যুক্ত এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ না থাকায় কিছু মহলের মনোবল কমে গেছে। তবে নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেওয়া যাবে না।
তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও জনগণের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

মতামত দিন