জাতীয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এল আরও ৩০ বাংলাদেশি।

নিজেস্ব প্রতিবেদক:

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও একদল বাংলাদেশিকে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইট।

ফেরত আসাদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও কঠোর হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো। এ পর্যন্ত তিন ধাপে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মোট ১৮৭ জন বাংলাদেশি নাগরিক।

মার্কিন প্রশাসনের এ পদক্ষেপে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশ থেকেও অনিয়মিত অভিবাসীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

মতামত দিন