জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩ জন।

নিজেস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৩ জন ডেঙ্গু  জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অঞ্চলভিত্তিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন—

  • ঢাকা মহানগর: ১১২ জন

  • বরিশাল বিভাগ (সিটি করপোরেশন বাদে): ৮৮ জন

  • ঢাকা বিভাগ: ৭০ জন

  • চট্টগ্রাম বিভাগ: ৫০ জন

  • খুলনা বিভাগ: ১৬ জন

  • রাজশাহী বিভাগ: ১৬ জন

  • ময়মনসিংহ বিভাগ: ১০ জন

  • সিলেট বিভাগ: ১ জন

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭১ জন পুরুষ  ও ৫৯ জন নারী। এছাড়া, এ বছরের শুরু থেকে মোট ৩৩,৩০৯ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।

মতামত দিন