জাতীয়
ছবি: সংগৃহীত

সাংবাদিকরা গণমাধ্যম নীতিমালার সংশোধন চাইলেন।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের নতুন গণমাধ্যম নীতিমালার কিছু ধারা স্বাধীন সাংবাদিকতার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আপত্তি জানিয়েছে সাংবাদিকরা। তারা লিখিত প্রস্তাবের মাধ্যমে নীতিমালা সংশোধনের দাবিও জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের মতামত তুলে ধরে। সাংবাদিকরা বলেন,বর্তমান নীতিমালা ভোটকেন্দ্রের খবর সংগ্রহ ও পর্যবেক্ষণের ক্ষেত্রে অব্যাহত স্বাধীনতা রক্ষা করতে যথেষ্ট নয়। তারা প্রস্তাব দিয়েছেন যে, ভোটকেন্দ্রে প্রবেশ, তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ সুবিধার ক্ষেত্রে অযথাযথ বাধা আরোপ বন্ধ করা হোক।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৈঠকে বলেন, নির্বাচন ও গণমাধ্যম উভয়ের আস্থা বজায় রাখা জরুরি। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে যে পদক্ষেপ প্রয়োজন, কমিশন তা গ্রহণ করবে।

এর আগে, ২৭ জুলাই আরএফইডি নতুন নীতিমালা প্রত্যাখ্যান করে জানিয়েছিল যে এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিকদের নির্বাচনী তথ্যপ্রাপ্তির অধিকার সংকুচিত করতে পারে। বিশেষ করে ভোটকেন্দ্রে ছবি তোলা, তথ্য সংগ্রহের সময়সীমা এবং প্রবেশাধিকারে অপ্রয়োজনীয় বিধিনিষেধ সাংবাদিকতার গতিকে বাধাগ্রস্ত করছে।

সাংবাদিকরা মনে করেন, ভোটকেন্দ্রে একাধিক সাংবাদিকের প্রবেশে সীমাবদ্ধতা এবং ১০ মিনিটের বেশি সময় অবস্থান নিষিদ্ধ করা সংবাদ সংগ্রহে অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি করছে। তারা আশা করেন, কমিশন নীতিমালা সংশোধনে এই বিষয়গুলো বিবেচনা করবে।

মতামত দিন