জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারে অগ্নিকাণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ছয়টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট  ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকাল সাড়ে সাতটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাজারের প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।

তাত্ক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মতামত দিন