ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টার ও প্রচারণা নিয়ে নতুন বিধিমালা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) নতুন আচরণ বিধিমালা ঘোষণা করেছে। এবার ভোট প্রচারের সময় পোস্টারের ব্যবহার সীমিত করা হয়েছে।
নির্বাচনের দিন বা প্রচারণার সময়ে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল ড্রোন, কোয়াডকপ্টার বা সমজাতীয় যন্ত্র ব্যবহার করতে পারবে না। নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশ থেকে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা না চালানো, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালানোর ক্ষেত্রে শাস্তির বিধানও রাখা হয়েছে।
আচরণ বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করা হয়েছে। প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের মতো ছয় মাসের কারাদণ্ডের ধারা বজায় থাকবে।
এছাড়া, পূর্বের বেশিরভাগ বিধান বহাল রাখা হয়েছে, তবে নতুন কিছু ধারা যুক্ত করা হয়েছে যাতে নির্বাচনী প্রচারণা আরও সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।
মতামত দিন