নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ।
নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। আহতরা হলেন মানব চৌধুরী, তার স্ত্রী বাছা চৌধুরী এবং তাদের তিন কন্যা—তিন্নি, মুন্নি ও মৌরি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পরিবারটি ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন এবং রান্নার জন্য সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেন। বুধবার রাতের কোনো এক সময় সিলিন্ডারের লাইনে গ্যাস লিকেজ শুরু হয়। দরজা ও জানালা বন্ধ থাকায় ঘরের ভিতরে গ্যাস জমে যায়।
বৃহস্পতিবার ভোরে কোনো কারণে আগুনের সংস্পর্শে ঘরে জমা থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের সবাই দগ্ধ হন। আহতরা দ্রুত স্থানীয় উদ্ধারকারী বাহিনীর সাহায্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মতামত দিন