বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা।
নিজেস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার রুটে দূরপাল্লার চারটি পরিবহন সংস্থার বাস চলাচল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। এই কর্মবিরতি চালক ও শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জানিয়েই শুরু হয়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
প্রতিবাদে অংশ নেওয়া পরিবহনগুলো হলো—সৌদিয়া, পূরবী, মারসা এবং স্বাধীন পরিবহন। শ্রমিকরা অভিযোগ করেছেন, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য বেতন দিতে অস্বীকৃতি জানাচ্ছে। বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে মানিয়ে চলতে হিমশিম খাচ্ছেন তারা।
কর্মবিরতি শুরু হওয়ার পর থেকে ৩৬ ঘণ্টা ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা জানান, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
অন্যদিকে, চলাচল বন্ধ থাকায় লোকাল বাসগুলো সীমিত সার্ভিস চালাচ্ছে। তবে যাত্রীরা জানান, সেটিও তাদের জন্য যথেষ্ট নয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে।
মতামত দিন