জাতীয়
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তুলার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুদামের মালামাল ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামে তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ধোঁয়ার কুণ্ডলী আশপাশের এলাকায় ভরে গিয়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে  ফায়ার সার্ভিসকে খবর দেন।

বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি; তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

মতামত দিন