জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন সামনে রেখে ৪ হাজার পুলিশ নিয়োগ: জনপ্রশাসন সচিব।

নিজেস্ব প্রতিবেদক:

ডিসি নিয়োগ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, এ বিষয়ে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালন  করা কোনো রিটার্নিং কর্মকর্তা বা ডিসি এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা নীতিগতভাবে বেশ কিছু ফোর্স নিয়োগে সম্মতি দিয়েছেন। তার নির্দেশনায় অর্থ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব পদ সৃজন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন তিনি।

জনপ্রশাসন সচিব বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে মোট চার হাজার এসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৫০ ভাগ সরাসরি এবং ৫০ ভাগ পদোন্নতির মাধ্যমে। এজন্য যে সংশোধনী দরকার ছিল, সেটি করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তা যদি কোনো দলের পক্ষ নেন বা নির্বাচনের সুষ্ঠুতা বাধাগ্রস্ত করেন, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন