ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা আয়োজিত ঐতিহ্যবাহী জশনে জুলুস (আনন্দ র্যালি) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মিরপুর রোড ও ধানমন্ডি ২৭ নম্বর রোড প্রদক্ষিণ করে সাত মসজিদ রোড ও শিয়া মসজিদ হয়ে আবার মোহাম্মদপুরে গিয়ে শেষ হয়।
এ বছর জুলুসের নেতৃত্ব দেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। র্যালি শেষে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করবেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়্যদ মুহাম্মদ কাশিম শাহ্ ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ শাহ্।
উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। দিনটি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিন হিসেবে মুসলিম সম্প্রদায় বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে থাকে।

মতামত দিন