জাতীয়
ছবি: সংগৃহীত

মৌচাকের মসজিদে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মৌচাক এলাকায় একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় পনেরো মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদটিতে আগুন লাগে বলে খবর আসে। খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা তৎক্ষণাৎ কাজ শুরু করে।

তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

মতামত দিন