জাতীয়
ছবি: সংগৃহীত

রাজশাহীতে নৌ-পুলিশের স্পিডবোট অচল, তেলের বরাদ্দের ব্যবহার অনির্দিষ্ট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন রোধ, চরাঞ্চলের মানুষের জরুরি সেবা এবং নৌ-দুর্ঘটনায় উদ্ধার কাজে বরাদ্দকৃত নৌ-পুলিশের একটি স্পিডবোট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। এ অবস্থায় প্রতি মাসে প্রায় ২০০ লিটার জ্বালানি তেল বরাদ্দ থাকা সত্ত্বেও প্রশ্ন উঠেছে—নৌ-বোট না চললে তেল কোথায় ব্যবহার হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বোটটি দীর্ঘ সময় ধরে নদীতে নামেনি। চরাঞ্চলের মানুষ বলেন, বিপদের সময় তারা ভরসা করেন ভাড়ার ট্রলার বা স্থানীয় জেলেদের নৌকায়। যদিও নৌ-পুলিশ কর্তৃপক্ষ দাবি করছে, স্পিডবোট নিয়মিত নদীতে টহল দেয়, তবে লগবুক দেখাতে গিয়ে নানা লুকোচুরি দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, বরাদ্দকৃত তেল আসলে স্পিডবোটে ব্যবহার হচ্ছে না; বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, এটি উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত কাজে বা অন্য যানবাহনে ব্যবহার হতে পারে।

নৌ-পুলিশের লজিস্টিকস অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট বিভাগের এসপি কেএম আরিফুল হক বলেন, সব স্পিডবোট সচল আছে এবং এগুলো চালানোর খরচ সরকার বহন করে। তবে রাজশাহী নৌ-পুলিশ ইউনিটের ইনচার্জ উজ্জ্বল হোসেন ও অন্যান্য কর্মকর্তারা স্পিডবোট ও তেলের সঠিক ব্যবহার সম্পর্কে স্পষ্ট কোনো  তথ্য দেননি।

মতামত দিন