একযোগে ১০ বিচারককে বদলির আদেশ।
একযোগে ১০ বিচারককে বদলির আদেশ দিয়েছে সরকার। সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেশ কয়েকজন বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদ ও কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলির আদেশে উল্লেখ করা হয়, ক্রমিক নং ১ ও ২–এর কর্মকর্তাদের বিচারক (জেলা ও দায়রা জজ), দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২, ঢাকার নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আর অন্য কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়, তাঁরা আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের বর্তমান পদের দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা বা দপ্তর প্রধানের কাছে হস্তান্তর করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগ দেবেন।
মতামত দিন