জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজ ঢাকা মহানগর দায়রা জজ পদে নিয়োগ।
ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে মো. সাব্বির ফয়েজকে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই পদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে সাব্বির ফয়েজ বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিভিন্ন জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছেন এবং হাইকোর্টে অতিরিক্ত রেজিস্ট্রার হিসাবেও কাজ করেছেন।
ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য ছিল। এরপরই সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে মো. সাব্বির ফয়েজকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এই নিয়োগের তথ্য একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে।

মতামত দিন