গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার।
রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২৭ আগস্ট ঢাকায় অবস্থানকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় জ্যাকসন হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ নেন। টানা দুই দিন ধরে তিনি খাবারের অর্ডার না দেওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা পুলিশ ও দূতাবাসে খবর দেয়। পরে দূতাবাসের মেডিকেল টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে জ্যাকসনকে কক্ষে মৃত অবস্থায় পান।
ওসি আরও বলেন, মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক মনে না হওয়ায় দূতাবাস লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশে এসেছিলেন।

মতামত দিন