চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় লোকজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসন অনুযায়ী, হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় রোববার বিকেল ৩টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা প্রযোজ্য থাকবে।
সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতির জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল পরীক্ষা বাতিল করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সূত্রপাত ঘটে রাত সাড়ে ১১টার দিকে দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা হলে। এই ঘটনা দ্রুত ছড়িয়ে যায় এবং স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
মতামত দিন