জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

উপদেষ্টা বলেন, বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদীরা এই  ষড়যন্ত্রের অংশ হিসেবে নুরের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এই হামলার বিচার সরকারকে নিশ্চিত করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলের প্রধান নুরের ওপর হামলার ঘটনা এমন, যা আওয়ামী লীগের আমলেও ঘটে নি। তিনি প্রশ্ন তোলেন, একটি নিবন্ধিত দলের কর্মসূচীকে কীভাবে মব বলা যায়।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের পাশাপাশি জনগণও ফ্যাসিবাদী বিরোধী দলগুলোকে রুখে দাঁড়াবে। আইসিইউতে চিকিৎসাধীন নুরের সঙ্গে দেখা করতে এসে উপদেষ্টা এ বিষয়গুলো তুলে ধরেন।

মতামত দিন