দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন।
এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ১২২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (৬১ জন)। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৮ জন করে মারা গেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী ৬ জন, খুলনা ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫৬৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ ১৬ জন, রাজশাহী ৩৯ জন এবং সিলেট ৩ জন।
এছাড়া এ বছর জানুয়ারি থেকে রোববার পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন।

মতামত দিন