জাতীয়
ছবি: সংগৃহীত

দেশের মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি আরও বলেন, এক বছরের মধ্যে দ্বিতীয়বার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সম্পূরক তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

এর আগে, ১০ আগস্ট প্রায় ৪৬ লাখ ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে দাবি-আপত্তি সংশোধনের পর আজ চূড়ান্ত তালিকা ঘোষণা করা হলো।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সঙ্গে ৩১ অক্টোবর নতুন করে ১৮ বছর পূর্ণ করা ভোটাররাও তালিকায় যুক্ত হবেন।

মতামত দিন