জাতীয়
ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেওয়ার বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে তার পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল আখতারুজ্জামানকে অনিয়মের অভিযোগ ব্যাখ্যা দিতে তলব করে।

গত ১ জুলাই তিনি সশরীরে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দেন।

পদত্যাগপত্রটি ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি আগে, ২৩ মার্চ বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১৬ অক্টোবর ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান দুর্নীতি ও প্রশাসনের সঙ্গে দুর্নীতিপূর্ণ যোগসাজশের অভিযোগের ভিত্তিতে। ছুটিতে পাঠানো বিচারপতিদের মধ্যে ছিলেন: বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মো. খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আক্তারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খোন্দকার দিলীরুজ্জামান।

অভিযোগ ওঠার পর প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শুরু করে। এ ধারাবাহিকতায় আখতারুজ্জামানকে ব্যাখ্যা দিতে ডাকা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তারেক রহমানসহ পাঁচজনকে দশ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

মতামত দিন